বিপিএল ছেড়ে সিঙ্গাপুরে সাকিব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২১ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
চোখের সমস্যার কারণে বিপিএল ছেড়ে সিঙ্গাপুরে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার বেলা ১টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক। তবে সাকিব কবে দেশে ফিরে বিপিএলে মাঠে নামবেন তা জানাতে পারেননি তিনি।
ইশতিয়াক সাদেক বলেন, ‘সেটা অনিশ্চিত। তবে আমরা ধরে নিয়েছি পরের অন্তত তিনটি ম্যাচ আমরা সাকিবকে পাব না। এটা মেনে নিতে হচ্ছে, কারণ সাকিবের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেয়া যায় না।’
জানা গেছে, সাকিবকে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের সহায়তাতেই চোখের ডাক্তার দেখাতে যাচ্ছেন তিনি।
এর আগে ভারত, আমেরিকা, লন্ডন তিন জায়গা থেকেই সাকিব ফিরেছেন শূন্য হাতে। অবস্থার উন্নতি হয়নি তার।
বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব, যা বিশ্বকাপে তার ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে বলে জানিয়েছিলেন এই অলরাউন্ডার। ভারতেও দু’বার ডাক্তার দেখিয়েও সমাধান পাননি, এরপর যুক্তরাষ্ট্রে গিয়েও নেনে চিকিৎসা। কিন্তু তাতে কিছু না হলে বিপিএলের ঠিক আগে গিয়েছিলেন লন্ডনে।
তবে তাতেও সমাধান মেলেনি। শনিবার বিপিএলে রংপুরের হয়ে প্রথম ম্যাচে খেলার পরই আবারো সামনে আসে বিষয়টি। ম্যাচ শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান জানিয়েছেন, সাকিব এখনো চোখের সমস্যায় ভুগছেন। তাই এবার বিপিএলের মাঝেই সাকিবের গন্তব্য সিঙ্গাপুরে।
ফরচুন বরিশালের বিপক্ষে মিরপুরে সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। মাত্র ২ রান করেন তিনি। যদিও বল হাতে ছিলেন দারুণ, ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। ম্যাচটা অবশ্য রংপুর হেরে যায় ৫ উইকেটে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











