বিশ্বকাপ জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া!
স্পোর্টস ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ২৪১ রানের টার্গেট তাড়ায় ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেট বিশ্বকাপে আরও একবার স্বপ্নভঙ্গ হল ভারতীয় ক্রিকেট দলের। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে হেরে গেল। এই ম্যাচে রোহিত শর্মার দল প্রথমে ব্যাট করে ২৪০ রান তুলেছিল। কিন্তু, জবাবে টিম অস্ট্রেলিয়া শুরুটা খারাপ করলেও একা ট্রাভিস হেড ম্যাচটা বের করে নিয়ে যান। তার শতরানের হাত ধরেই ক্যাঙারুরা এই ম্যাচে জয়লাভ করে।
এবারের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হারতে না হারতেই ১৩০ কোটি দেশবাসীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। টানা ১০ ম্যাচ জিতেও থেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটা জিততে পারলেই তৃতীয়বার ক্রিকেট বিশ্ব জয় করতে পারত টিম ইন্ডিয়া। হারলেও ভারতীয় ক্রিকেট দল এবারের বিশ্বকাপ থেকে কোটি কোটি টাকা উপার্জন করল।
বিশ্বকাপজয়ী দলকে এবার আইসিসি আর্থিক পুরস্কার হিসাবে দিয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া ৬০ সেন্টিমিটার উচ্চতার যে ট্রফিটি দেয়া হয়েছে চ্যাম্পিয়ন দলকে, তার ওজন ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া ট্রফিতে তিনটি করে ৯টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। ট্রফিটির ডিজাইন করেন ব্রিটিশ পল মার্সডেন। আর রানার্সআপ দল পেয়েছে ২০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দলও পাবে অর্থ পুরস্কার। শেষ চারে হার মানা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে আট লাখ ডলার করে (প্রায় ১০ কোটি টাকা)। বাংলাদেশসহ আরও যারা ব্যর্থ হয়েছে, তাদের জন্যও আছে অর্থ পুরস্কার। প্রথম পর্ব থেকে বিদায় নেয়া প্রতিটি দল পাচ্ছে ১ লাখ ডলার করে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











