বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল পৌনে ২ কোটি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৯৭৩ জন। তাদের মধ্যে ১ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৫২৮ রোগী করোনার মৃদু উপসর্গ বহন করছেন, গুরুতর অবস্থায় আছেন ১ লাখ ৭ হাজার ৪৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৩৪৪ জন। বিশ্বের ২২১ টি দেশে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা বিষয়ক হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এই সংবাদ জানিয়েছে।
গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ভারতে। ওয়ার্ল্ডোমিটার বলছে, এই সময়সীমার মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। এ তালিকায় ভারতের পরেই আছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ১৭৪ জন।
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুও হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ রোগে মারা গেছেন ১ হাজার ৬২৫ জন। একদিনে মৃত্যুর হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। এই সময়সীমার মধ্যে সে দেশে মারা গেছেন ১ হাজার ৫৫৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যদিও অভিযোগ করে আসছে, চীনের গবেষণাগারে এই ভাইরাসটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে, তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, প্রাকৃতিকভাবেই আবির্ভাব ঘটেছে সার্স-কোভ-২ ভাইরাসটির।
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে শুরু হয় করোনা মহামারি। ওই বছরের প্রথম কয়েক মাস ব্যাপক বিস্তার ঘটলেও শেষের দিকে কিছুটা কমে গিয়েছিল সংক্রমণ। বিশ্বের বিভিন্ন দেশে গণটিকাদান কর্মসূচিও শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বর থেকে।
চলতিবছর মার্চ থেকে বিশ্বজুড়ে আবারও লাগামহীনভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার বলছে, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এ রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৫৯৬ জন এবং এ রোগে এখন পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৬৬৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও অবশ্য কম নয়। এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জন।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










