বিশ্বের সবচেয়ে সস্তা এলসিডি টিভি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার
১৯ ইঞ্চির এলসিডি টিভি। দাম মাত্র ৩৯৯৯! চমকে গেলেন? এটাই নাকি বিশ্বের সবচেয়ে সস্তার এলসিডি টিভি। এই টিভিই বাজারে এনেছে ভারতের দিল্লির সংস্থা ডিটেল। এর আগে ২৯৯ টাকায় মোবাইল ফোন এনে চমক দিয়েছিল সংস্থাটি।
সংস্থার দাবি ছিল, সেটিই ছিল বিশ্বের সমচেয়ে কম দামি মোবাইল ফোন। সেই পথে হেঁটেই এবার সবচেয়ে সস্তার টিভি আনল ডিটেল। সাধ থাকলেও যাদের এলসিডি টিভি কেনার সাধ্য হয় না, তাদের জন্যই এই টিভি, জানিয়েছেন সংস্থার কর্ণধার যোগেশ ভাটিয়া।
কী কী আছে এই টিভিতে?
ভাবতেই পারেন দাম এত কম বলে নামমাত্র ফিচার থাকবে এই টিভিতে। কিন্তু আদপে তা নয়। ফোন বা টিভির ক্ষেত্রে অন্যতম আগ্রহের বিষয় সেটির রেজোলিউশন। ডিটেলের এই টিভির রেজোলিউশন ১৩৬৬X৭৬৮। যার মানে এটিতে পাবেন এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে ইউএসবি স্লট। ফলে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ। এইচডিএমআই পোর্টও রয়েছে। এর মাধ্যমে এটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা তো যাবেই, সেই সঙ্গে অ্যামাজন ফায়ারস্টিকের মতো কোনও স্ট্রিমিং ডিভাইস দিয়ে এটিকে স্মার্ট টিভিতে রূপান্তর করা যাবে সহজেই। এছাড়াও একবছরের অনসাইট ওয়ার্যান্টি দিচ্ছে সংস্থাটি।
কীভাবে কেনা যাবে এই টিভি?
টিভিটির এমআরপি ৪৯৯৯। কিন্তু সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ২০ শতাংশ ছাড় দিয়ে মাত্র ৩৯৯৯ টাকাতেই পাওয়া যাচ্ছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






