ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৮:৪০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

বুধবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৮ মে ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত বা প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তার কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 
 
এ ছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।