বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ‘এমএল মর্নিং বার্ড’ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া লাশের সংখ্যা দাঁড়াল ৩৩ জন।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ডুবে যাওয়া লঞ্চটির ইঞ্জিন রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন ঘটনাস্থল থেকে বাসসকে জানান রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করা হয়। অভিযান এখন শেষ পর্যায়ে। অভিযানের একপর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।
ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা শেষ পর্যায়ের অভিযান চালিয়ে যাচ্ছেন। লঞ্চটি পানির ওপর ভাসমান অবস্থায় তীরের কাছাকাছি আনা হয়েছে। এর তলদেশ ওপরে এবং উপরের অংশ নদীর তলায় মাটিতে লেগে আছে।
লঞ্চের ভেতরে এখনও কেউ আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ থাকার সম্ভাবনা না থাকলেও এখনই উদ্ধার অভিযান সমাপ্ত করা হচ্ছে না। একেবারে নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এ ঘটনায় মো. রিফাত (২৪) ও সুজন বেপারী (৪৩) নামে দুই যুবককে জীবিত অবস্থায় উদ্বার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার কর্মকর্তারা রাসেল শিকদার বাসসকে জানান, আজ দুপুর ১২টা ৪৮ মিনিটের সময় ঘটনাস্থল থেকে আরও এক শিশুর মরদেহ উদ্বার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে বুড়িগঙ্গা নদীতে লঞ্জডুবির ঘটনায় ৪ শিশু ৮ নারী ও ২২ পুরুষসহ মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। এছাড়া পানির নিচে ১৩ ঘণ্টা আটকে থাকা অবস্থায় সুমন বেপারীকে এবং এরআগে মো: রিফাতকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে “মুন্সীগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের লঞ্চটি ঢাকায় আসছিল। লঞ্জটি ফরাশগঞ্জ ঘাটে এসে পৌছালে পিছন দিক থেকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে মর্নিং বার্ড নামের লঞ্চটি পানিতে ডুবে যায়।
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম








