বেইলি রোডে জমজমাট ইফতার বাজার, দাম নিয়ে অসন্তোষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
পুরান ঢাকার চকবাজারের পর ইফতারের জন্য বিখ্যাত রাজধানীর বেইলি রোড। নাটকপাড়া নামে খ্যাত বেইলি রোডে জমে উঠেছে এবারের ইফতারের বাজার। এখানে নানা ধরনের ইফতারের ঘ্রাণে ক্রেতারা বিমোহিত হলেও দাম নিয়ে রয়েছে অস্বস্তি।
বুধবার বেইলি রোডের ইফতারের দোকানগুলো ঘুরে দেখা গেছে, এসব দোকানে জিলাপি ও হালিমের চাহিদা সবচেয়ে বেশি। মাংসের পদ দিয়ে বানানো ইফতারের চাহিদাও কোনো অংশে কম নয়। এছাড়া গরমের কারণে লাচ্ছি ও ফালুদা বিক্রি হচ্ছে বেশ।
বেইলি রোডের ক্যাপিটাল কনফেকশনারিতে ইফতার কিনতে আসেন ওই এলাকার বাসিন্দা রাতুল হাসান। তিনি জানান, ছোলা, পেঁয়াজু, আলুর চপ ও বেগুনি তার বাসাতেই তৈরি করা হয়। তবে মাংসের পদ, হালিম কিংবা জিলাপি দোকান থেকে নেন। এখানকার ইফতারের একটা ঐতিহ্য আছে। কিন্তু গতবারের তুলনায় দাম অনেক বেশি। এবার জিলাপি কেজিপ্রতি ১০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। হালিমের দামও বেড়েছে।
রাতুলের মতো ইফতারের দাম বেশি বলে জানান আরও কয়েকজন ক্রেতা। তাদেরই একজন জেফরিন রেজা। তিনি বলেন, হালিম, জিলাপিসহ প্রায় সব ধরনের ইফতারের দাম গতবারের তুলনায় বাড়তি রাখা হচ্ছে। এটা তো আমাদের জন্য সমস্যা। পরেরবার দেখা যাবে আরও বাড়তি দাম নিচ্ছে। এ দেশে দাম বাড়লে আর কমে না।
পুরো বেইলি রোড ঘুরে দেখা যায়, এখানে বিভিন্ন দোকানে খাসি ও গরুর হালিম প্রতি হাড়ি সর্বনিম্ন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৩০০, ৫০০, ৮০০ ও ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে বড় হাঁড়ির হালিম। প্রতি কেজি জাফরানি জিলাপি বিক্রি হচ্ছে ৩০০ টাকা আর রেশমি জিলাপি ৪০০ টাকা।
এক কেজি খাসির চাপ ও ব্রেন মাসালা বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়। গরুর চাপ, কালা ভুনা, গরুর কিমা, গরুর কলিজা বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০০ টাকায়। খাসির লেগ প্রতি পিস ৫৫০ টাকা। চিকেন দোপেয়াজা বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায়। এছাড়া বিক্রি করা হচ্ছে, চিকেন কোপ্তা, গ্রিল চিকেন, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, দেশি রোস্ট, চিকেন সাসলিক, পুঁই পাতার চপ। এখানে বেগুনি, আলুর চপ পাওয়া যাচ্ছে প্রতি পিস ১০ টাকায়।
বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা বলছেন, দেশে কমবেশি সব পণ্যের দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় ইফতারির দাম কিছুটা বেশি।
নবাবী ভোজের এক বিক্রেতা জানান, বাজারে সব পণ্যের দাম বেশি হওয়ায় এবার ইফতারের আইটেম তৈরিতে খরচ বেশি হচ্ছে। এ কারণে কয়েকটি আইটেমের দাম গতবারের চেয়ে কিছুটা বেড়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






