ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৭:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বেগম আইভী রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী কাল

আপডেট: ১২:২৭ পিএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার

Ive -20130824043004স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগ নেত্রী বেগম আইভী রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ মিছিলপূর্ব এক সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ করা হলে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভী রহমান গুরুতরভাবে আহত হন।সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আইভী রহমানের ১০ম মৃত্যুবাষির্কী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও মোনাজাত। এ ছাড়াও এই দিন বাদ আছর, আইভী কনকর্ড টাওয়ার, বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে আইভী রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবে। এদিকে বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় ‘বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি’ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি এবং খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আইভী রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ২৩.০৮.২০১৪