ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৫১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বেগম রোকেয়া পদক ২০১৪ পেলেন অধ্যাপক মমতাজ বেগম ও গোলাপবানু

আপডেট: ০৪:৩৪ পিএম, ৯ ডিসেম্বর ২০১৪ মঙ্গলবার

Rokeya-01স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : নারী শিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় ও দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সন প্রফেসর মমতাজ বেগম ও সমাজকর্মী মিসেস গোলাপবানু বেগম রোকেয়া পদক ২০১৪ পেয়েছেন। আজ সকালে এখানে ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই জনের হাতে বেগম রোকেয়া পদক ২০১৪ তুলে দেন। নারী মুক্তির সংগ্রামের পথিকৃত বেগম রোকেয়ার ১৬৫তম জন্মদিন উদযাপনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। প্রফেসর মমতাজ বেগম ও গোলাপবানু বেগম রোকেয়া পদক ২০১৪ লাভ করায় তারা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারা থেকে সমাজের অর্ধেক অংশ পেছনে রেখে সমাজ অগ্রসর হতে পারে না। তিনি বলেন, সমাজের অগ্রগতির জন্য নারী ও পুরুষের অবশ্যই সমঅধিকার প্রতিষ্ঠিত হতে হবে। প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারীদের শিক্ষা নিশ্চিত করতে তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরফলে কোন নারী শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তিনি মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলেন, ভবিষ্যতে আর কখনোই এমন পরিস্থিতি দেশে সৃষ্টি হবে না, যাতে নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন। প্রতিটি নারী শিক্ষিত হবে। শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজের অবহেলিত নারীরা শিক্ষিত এবং স্বাবলম্বী হবে। তাঁর এই স্বপ্নের অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। তিনি প্রতিটি নারীর হৃদয়ে বেঁচে আছেন এবং বেঁছে থাকবেন। বেগম রোকেয়া পদক ২০১৪ বিজয়ী প্রফেসর মমতাজ বেগম তার অনুভূতি প্রকাশকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই মহিয়সী নারী তাকে নারীদের কল্যাণে নিয়োজিত হতে অনুপ্রাণিত করেছেন। গোলাপ বানু বলেন, নারীরা পশ্চাদপদ নয়, তবে আমাদের সাহসের অভাব রয়েছে এবং আমরা সবকিছুতেই ভয় পাই। তিনি নারীদের সঙ্গে অব্যাহত সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার কোন একাডেমিক শিক্ষা নেই, তবে আমার অর্থ আছে। আমি নারীদের সঙ্গে নিয়ে আমার সংগ্রাম চালিয়ে যেতে চাই। প্রফেসর মমতাজ বেগম ১৯৪৬ সালের ১৩ এপ্রিল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে দর্শনে মাস্টার্স ডিগ্রি এবং ১৯৭৮ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ সালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৪ সালে ঢাকা শিক্ষক প্রশিক্ষণ কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে অবসর গ্রহণ করেন। প্রফেসর মমতাজ বেগম ২০০৯ সাল থেকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ (এমএনএ) সদস্য এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গোলাপবানুর কোন একাডেমিক শিক্ষা নেই। তবে বারিধারা মহিলা সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠায় তিনি অবদান রাখেন। এই সমিতির নারী সদস্য সংখ্যা ৩৬ হাজার ৬৭৩ জন। এই সমিতির মূলধন দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা। তার নিরলস প্রচেষ্টায় সমিতির এই সাফল্যের জন্য বারিধারা মহিলা সমবায় সমিতি ২০০২ সেলা সেরা সমবায় সমিতি এবং এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট এওয়ার্ড ২০১০ লাভ করে। এই সমিতি ২০০৯ সালে জাতীয় সমবায় পুরস্কর এবং ব্যক্তিগত ক্যাটাগরিতে ২০১০ সালে গোলাপ বানু জাতীয় সমবায়ী পুরস্কার ২০১০ অর্জন করেন। ১৯৯৫ সালে বেগম রোকেয়া পদক প্রবর্তন করা হয়। এ পর্যন্ত ৩৭ জন এ পদক পেয়েছেন। ০৯.১২.২০১৪