বেশি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ভোজ্যতেলের দাম কমাতে বিভিন্ন পর্যায়ে ভ্যাট কমিয়েছে সরকার। নির্ধারণ করা হয়েছে নতুন দর। তারপরও বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।
সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটারে ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি করছে সয়াবিন তেল।
ব্র্যান্ড ভেদে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। আর পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৭৭০ থেকে ৭৮০ টাকায়। আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬৮ থেকে ১৭০ টাকা; খোলা পামওয়েল ১৫৬ থেকে ১৫৮ টাকা।
এদিকে লাগামহীন ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে গত মাসে কাঁচামাল আমদানি পর্যায়ে মাত্র ৫ শতাংশ বহাল রেখে ভোজ্যতেলের আমদানি, পরিশোধন ও ভোক্তাপর্যায়ে বিক্রিতে থাকা সব ধরনের ভ্যাট তুলে নেয় সরকার। এতদিন ভোজ্যতেলের ওপর তিন স্তরে ৩৫ শতাংশ ভ্যাট ধার্য ছিল।
পরে গত ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে লিটারে সয়াবিন তেলের দাম ৮ টাকা কমিয়ে নতুন দামের ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
ওই ঘোষণা অনুযায়ী, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা যা আগে ছিল ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা, আগে ছিল ১৬৮ টাকা। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল ৭৬০ টাকা, আগে যার দাম ছিল ৭৯৫ টাকা।
সোমবার মুগদার মুদি ব্যবসায়ী আল আমিন জানান, সয়াবিন তেলের দাম গত সপ্তাহ কমেছিল। এখন ওই দামেই বিক্রি করছি। যদিও বোতলের গায়ে আগের দাম লেখা রয়েছে। পাঁচ লিটার বোতলের গায়ে লেখা দর আছে ৭৯৫ টাকা, তবে এখন আমরা বিক্রি করছি ৭৭০ টাকায়। এছাড়া এক লিটার তেল বিক্রি করছি ১৬৫ টাকা। গত মাসে এক লিটার তেলের দাম ১৮০ টাকা পর্যন্ত উঠেছিল।
তিনি বলেন, খোলা সয়াবিন তেল কেজিতে বিক্রি করি। আজকে প্রতি কেজি বিক্রি করছি ১৬৮ টাকা। আর খোলা পামওয়েল ১৫৬ টাকা। রমজানের কারণে দাম বাড়েনি, তবে বিক্রি বেশি হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ১ এপ্রিল ঢাকার বাজারে খুচরা এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৫ টাকা। এক বছর আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। পাঁচ লিটারের দাম এখন ৭৬০ টাকা; এক বছর আগে ছিল ৬৫০ টাকা। আর খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৫৪ টাকা বিক্রি হচ্ছে; এক বছর আগে ছিল ১২১ টাকা।
টিসিবির হিসাব অনুযায়ী, এক বছরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ২৫ টাকা। আর খোলা তেল বেড়েছে প্রতি লিটারে ৩৩ টাকা।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার









