ব্রিজের ওপর বগি রেখেই চলে গেল ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৮ মে ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ১৩টি বগি রেখেই নেত্রকোণা রেলওয়ে স্টেশনে চলে গেছে। এতে মাঝপথে অন্ধকারাচ্ছন্ন রেল ব্রিজের ওপর আতঙ্কিত হয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ।
এ দিকে ট্রেনটির যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এ রকম ঘটনা তারা কল্পনাও করতে পারেন না। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশ এলাকায় এসে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ একটি শব্দ এবং ঝাঁকুনি তারা অনুভব করেন। পরবর্তীতে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় স্থির হয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকা বগিগুলো রেখে চলে গেছে। বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার প্রায় ৩ ঘণ্টা হতে চলল, কিন্তু এখন পর্যন্ত রিলিফ ট্রেন আসার কোনো খবর নাই।
ক্ষুব্ধ যাত্রীরা আরও জানান, এমন একটা জায়গায় আমরা আটকে আছি, যেখানে ট্রেন থেকে নামতেও পারছি না, কোথাও যেতেও পারছি না। অন্ধকারের মধ্যে এভাবে বসে থাকতে অনিরাপদ বোধ করছি।
এ বিষয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ বলেন, দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় আসলে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে ১৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এমন অবস্থায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যুক্ত একটি বগি নিয়েই নেত্রকোণা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনটি।
তিনি আরও বলেন, যদিও পরবর্তীতে ট্রেনটি একটি বগিসহ বিচ্ছিন্ন হওয়া বগির কাছে ফিরে আসে। কিন্তু এখনো রিলিফ ট্রেন না আসায় ট্রেনটি ওখানেই অবস্থান করছে। তবে আমরা আশা করছি, ময়মনসিংহ থেকে ঘণ্টাখানেকের মধ্যেই রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করবে।
তবে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিলিফ ট্রেন পৌঁছালেও মুষলধারে বৃষ্টি থাকায় উদ্ধারকাজ শুরু করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







