ব্রিটিশ পার্লামেন্টে থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার (ব্রেক্সিট) চুক্তি অনুমোদন প্রশ্নে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটিতে বড় ধরনের ব্যবধানে হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
মঙ্গলবার রাতে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ভোটাভুটিতে ২৩০ ভোটের ব্যবধানে পরাজিত হয় মে’র ব্রেক্সিট চুক্তি।
থেরেসা মে’র চুক্তির বিপক্ষে ৪৩২ জন এমপি ভোট দিয়েছেন এবং পক্ষে পড়েছে ২০২ ভোট। কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে।
ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ আইনপ্রণেতার মধ্যে স্পিকার ও তার ৩ সহযোগী মিলে ৪ জনের ভোট প্রদানের অধিকার নেই। টানা পাঁচ দিন ধরে আলোচনার পর ব্রিটিশ পার্লামেন্টে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় এই ভোট অনুষ্ঠিত হয়।
থেরেসা মে’র বিশাল ব্যবধানে পরাজয়ের ফলে দেশটি চরম রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকেরা।
ব্রেক্সিট ইস্যুতে পরাজয় নিশ্চিত হওয়ার পর থেরেসা মে তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন, তার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হলে তিনি তাকে স্বাগত জানাবেন। আজ (বুধবার) এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান মে। এরইমধ্যে বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে।
এই ফলাফল দেশটির অনেকের কাছে অনেকটা অনুমেয় ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ আড়াই বছর ধরে ব্রেক্সিট ইস্যু নিয়ে চলছিল বিতর্ক। এই পরাজয়ের ফলে আবারো অনিশ্চয়তার পথে থাকলো ব্রেক্সিটের ভবিষ্যত।
থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি বাস্তবায়িত হলে আগামী ২৯ মার্চ ইউরোপীয়ন ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল সাবেক উপনিবেশবাদী দেশ ব্রিটেনের। কিন্তু এই পরাজয়ের ফলে এ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা থেকেই গেল।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











