ব্রিটেনে স্কুল খুলছে ৮ মার্চ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
চার দফায় লকডাউন তুলে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস হাউস অব কমন্সে এই সিদ্ধান্ত জানানোর আগে মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রথম ধাপে দু’ভাগে লকডাউন তোলা হবে বলে পরিকল্পনা করেছে সরকার। ৮ মার্চ থেকে খুলে দেয়া হবে সব স্কুল। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান
পাশাপাশি দু’জন ব্যক্তি একসঙ্গে পার্কে বা কফি খেতে বা পিকনিক করতে যেতে পারবেন। দ্বিতীয় ভাগে অর্থাৎ, ২৯ মার্চ থেকে বাড়ির বাইরে দেখা করতে পারবেন ছ’জন বা দু’টি আলাদা বাড়ির বাসিন্দারা। বাইরে বেরিয়ে টেনিস ও বাসকেট বল খেলার অনুমতি দেওয়া হবে বড়দের পাশাপাশি ছোটদেরও। ৮ মার্চ থেকে ইংল্যান্ডের কেয়ার হোমের বাসিন্দাদের সঙ্গে প্রতিদিন একজন করে আত্মীয় বা বন্ধু দেখা করতে পারবেন। ২৯ মার্চ থেকে নিজের এলাকার বাইরে ফের পা রাখতে পারবেন বাসিন্দারা। তবে রাত কাটানো চলবে না বাইরে। ২৯ মার্চ থেকে অর্থাৎ লকডাউন তোলার দ্বিতীয় পর্যায়ে খোলা হবে দোকানপাট। পাব ও রেস্তোরাঁগুলিতে বাইরে বসে পানাহার করা যাবে। মে মাস থেকে খেলাধুলা ও গানবাজনার অনুষ্ঠান চালু হবে।
তবে প্রয়োজন না-হলে বাড়ি থেকে অফিসের কাজ করার চালু থাকবে এখনও। ধাপে ধাপে লকডাউন তোলার এই প্রক্রিয়ার উপরে নজর রাখবে প্রশাসন। সঙ্গে চলবে টিকাকরণের কাজও। সরকার আশা করছে, মে মাসের মধ্যে ব্রিটেনের প্রত্যেক প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া সম্ভব হবে। রবিবার ই-মেল মারফত প্রকাশিত বিবৃতিতে বরিস জনসন বলেন, শিশুদের স্কুলে ফিরিয়ে আনা সবসময়েই আমাদের প্রথম লক্ষ্য। তাদের শিক্ষা এবং মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যা সবচেয়ে জরুরি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










