ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৬:১৬:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ভাটকলি চিকেন দম বিরিয়ানি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কর্নাটকের উপকূল অঞ্চলে ভাটকল মুসলিম সম্প্রদায় এই বিশেষ রকমের বিরিয়ানি বানানো শুরু কর। এর জন্যই এমন নাম পেয়েছে। মশলা খুবই কম ব্যবহার করা হয় এতে। মূলত পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নির্ভর রান্না। তবে খুবই সুস্বাদু। তাই আজকের আয়োজনে রাখতে পারেন এই ভাটকলি চিকেন দম বিরিয়ানি। এটি রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ভাটকলি চিকেন দম বিরিয়ানি রান্নার রেসিপিটি-  
উপকরণ: মুরগি এক কেজি, বাসমতি চাল আধা কেজি, লবণ স্বাদ মতো, ঘি এক কাপ, পেঁয়াজ এক কাপ, তেজপাতা একটি, দারুচিনি দুই টুকরা, লবঙ্গ চারটি, এলাচ চারটি, তেল আধা কাপ, টমেটো দুইটি, আদা-রসুন বাটা দুই চামচ, জাফরান মেশানো পানি দুই চামচ, কাঁচা মরিচ পাঁচ থেকে সাতটি, মরিচ গুঁড়া এক চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, জিরা গুঁড়া এক চামচ, গরম মশলা গুঁড়া দুই চামচ, বিরিয়ানি মশলা দুই চামচ, ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি দুই চামচ, আটা এক কাপ।

প্রণালী: প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে তেজপাতা,দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু নেড়ে নিন। এবার তাতে পেঁয়াজ একটু ভেজে নিন। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিন। এবার একে একে সব মশলা দিয়ে  কষিয়ে তাতে মাংস দিয়ে কিছুক্ষণ কষান। এবার এর মধ্যে এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন কয়েক মিনিট। 

এবার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্য একটি পাত্রে তিন কাপ পানি গরম করে নিন। পানি ফুটে উঠলে তাতে লবণ এবং দুই চামচ তেল দিয়ে দিন। এবার চালগুলো দিয়ে আধা সিদ্ধ করে ঐ মাংসের উপর ভাতটাই দিয়ে দিন। ভাত দিয়ে ঢেকে দিন। ঢাকনার চারপাশে আটা মাখিয়ে আটকে দিন। এবার দমে এক ঘণ্টা রেখে নামিয়ে পরিবেশন করুন ।