ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ভারত সফরে যাচ্ছে নারী হ্যান্ডবল দল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান উইমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের দশম আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ যুব নারী হ্যান্ডবল দল।

শুক্রবার (১৪ জুলাই) প্রতিবেশী ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে যুব নারী হ্যান্ডবল দল। এবার এশিয়ান উইমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, চীন, নেপাল, জাপান, চাইনিজ তাইপে, বাংলাদেশ, হংকং ও স্বাগতিক ভারত।

বাংলাদেশ দল : সাকিবা জান্নাত সাম্মী (অধিনায়ক), পূর্ণতা রহমান ইয়ানা (সহ-অধিনায়ক), তাহেরা আক্তার তানিয়া, রিয়া চৌধুরী, আয়েশা খাতুন, মিথিলা আক্তার জিমি, মহতাফিন এজহার, রুনা লায়লা, মেহেরুন নেছা, সুমি আক্তার, মিতু রান, মইনুদ্দিন ভূঁইয়া (ম্যানেজার), আসিকুর রহমান (প্রশিক্ষক), রোজিনা খাতুন।