ভারতকে সিরিজে হারিয়ে ইতিহাস গড়তে চায় টাইগ্রেসরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনো কোনো সিরিজ জিততে পারেনি, তাই এবার সেটি হলে ইতিহাস তৈরি হবে বলে মনে করছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
শনিবার (৮ জুলাই) ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস অধিনায়ক। এ সময় তিনি দাবি করেন, জিততে না পারলে ভালো খেলার মর্মটা থাকে না। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ার ইচ্ছা রয়েছে আমাদের।
এদিকে ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে আগামী রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ গ্রাউন্ড মিরপুরে বাংলাদেশ সময় দুপুর দুটায় শুরু হবে ম্যাচটি।
সংবাদ সম্মেলনে জ্যোতির মন্তব্য, প্রথমত দেখেন, অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছে। কারণ, আমরা জানি যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি সেক্ষেত্রে; সেই ভালোটার মর্ম থাকে না।
টাইগ্রেস অধিনায়কের ভাষ্যমতে, ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। হারমনপ্রীত, স্মৃতি ও শেফালি আছে। ওদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে। আমি বলব, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। নির্দিষ্ট দিনে সবাই হয়তো জ্বলে ওঠে না। দুই একজন বেটার করে। তাদের বিপক্ষে যদি আমরা ভালো পরিকল্পনা মতো সঠিক বোলিং করতে পারি এবং শুরুতে যদি সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।
তিনি আরও যোগ করেন, এই মোমেন্টামটা পিক করার জন্য অপেক্ষা করে আছি। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিতছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিতেছি। আমরা চাচ্ছি, ধারাবাহিকভাবে ভালো খেলার। এতে জেতার হারটা বেড়ে যায়। বিশ্ব ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের জয়ের হারটা আরও বাড়াতে হবে। পুরো দলেরও এটাই ইচ্ছা।
জ্যোতির মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনও সিরিজ জিততে পারেনি, তাই এবার সেটি হলে ইতিহাস তৈরি হবে। এটা বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কি না। আপনারা কি বিশ্বাস করছেন, আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা সিরিজ জয় সবাই-ই চায়।
জ্যোতি যোগ করেন, বাংলাদেশের মাটিতে নিজেদের পতাকা ওড়ানোর মতো আনন্দের কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে, এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




