ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে হুমকির অভিযোগে নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজশাহীতে ভারতীয় ভিসা দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাত ও ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ ও কর্মচারীদের হুমকির অভিযোগের প্রেক্ষিতে নুরুন্নাহার খাতুন মিলি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) নগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পেরে আজ (শুক্রবার) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নুরুন্নাহার খাতুন মিলি নগরীর উপশহর এলাকার সেক্টর-১ এ ভাড়া বাসায় বসবাস করেন। তিনি রাফি টুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
এ ব্যাপারে ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, কিছুদিন আগে একজন আবেদনকারী তার পরিবারের তিনটি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। আমরা তার আবেদনপত্র যাচাই বাছাই করে দেখি তিনি আবেদনের নির্ধারিত ফি জমা না দিয়েই এসেছেন। তাকে বিষয়টি অবগত করা হয়। এ সময় আবেদনকারী জানান তিনি রাফি টুরস অ্যান্ড ট্রাভেলসের এক নারীর মাধ্যমে অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন। তিনটি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা। অথচ ওই আবেদনকারীর কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা নিয়েও কোনো টাকাই পরিশোধ করা হয়নি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আবেদনকারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর ৩ জুলাই সকাল ৯টার দিকে নুরুন্নাহার খাতুন মিলি এসে ভারতীয় ভিসা সেন্টারের অফিসের সকল স্টাফকে হুমকি-ধামকি প্রদানসহ চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান। ঘটনার পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়।
এদিকে, ভুক্তভোগী অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত ওই নারী অতিরিক্ত অর্থের বিনিময়ে ভিসা করিয়ে দেয়াসহ ভারতীয় হাসপাতালে রোগী পাঠানোর কাজ করেন। তবে অধিকাংশ ক্ষেত্রে সেবাগ্রহীতারা তার কাছ থেকে প্রতারিত হয়েছেন। এ বিষয়ে কোনো কথা কলতে গেলে ভুক্তভোগীদের ফাঁসিয়ে দেয়া হতো। এই ভয়ে কেউ কোনো অভিযোগ করতে সাহস করতো না।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নগরীর ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা মিলির বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন। এরই পরিপ্রেক্ষিতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






