ভারতীয় মডেলের প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ৩ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ভারতীয় মডেল নীলম গিলকে মন দিয়েছেন হলিউডের সুপারস্টার। ভারতীয় বংশোদ্ভূত এই মডেলের বয়স মাত্র ২৮ বছর। অন্যদিকে, টাইটানিকের সেই তরুণ ‘জ্যাক’ এখন রিয়েল লাইফে ৫৮ বছর বয়সী প্রেমিক-পুরুষ। দু’জনের বয়সের ফারাক বিস্তর। কিন্তু প্রেম আর কবেই বা বলে কয়ে এসেছে? তাই গুঞ্জন ভারতীয় নারীতে মন মজেছে লিওনার্দো ডিক্যাপ্রিওর।
গত মঙ্গলবার লন্ডনের একটি রেস্তরাঁয় ডিনারে গিয়েছিলেন অভিনেতা, তার সঙ্গে ছিলেন ব্রিটিশ-পাঞ্জাবী মডেল নীলম গিল ও তার মা। ব্রিটিশ এক পত্রিকার রিপোর্ট অনুযায়ী লিওকে দেখা যায় নীলমের সঙ্গে। তবে দুজনে একা নন, সঙ্গে ছিলেন নীলমের মা সহ আরও বেশ কয়েকজন বন্ধু।
কালো মাস্কে মুখ ঢেকেছিলেন লিওনার্দো, অন্যদিকে নীলমের পরনে ছিল কালো রঙের ড্রেস। তবে শুধু একসঙ্গে ডিনারে যাওয়ার কারণেই এই প্রেমের গুঞ্জন নয়, এর আগে কান ফিল্ম ফেস্টিভাল চলাকালীনও একই হোটেলে দেখা যায় অস্কারজয়ী এই অভিনেতা ও নীলমকে। যদিও নিউ ইয়র্ক পোস্টের দাবি, গিল মোটেও ডেট করছেন না লিওনার্দোকে।
ভারতীয় বংশোদ্ভুত মডেল নীলম গিল। তবে জন্মসূত্রে ২৮ বছর বয়সী নীলম ব্রিটিশ। ১৪ বছর বয়স থেকেই প্রফেশনাল মডেলিং করেন তিনি। পঞ্জাব থেকে লন্ডনে পাড়ি দিয়েছিলেন নীলমের ঠাকুরদা। তবে নীলমের জন্ম লন্ডনেই। এই বছর কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটেও দেখা যায় তাকে। এই বছর কানে উপস্থিত ছিলেন লিওনার্দোও। তার ছবি ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির প্রদর্শনীতে হাজির ছিলেন তিনি। সেই সময় একই হোটেলে ছিলেন তারা।
২০২২ সালেই বিচ্ছেদের ঘোষণ করেছিলেন অস্কারজয়ী অভিনেতা। চার বছর আগে মডেল ক্যামিলা মোরনের প্রেমে পড়েছিলেন লিওনার্দো। গত বছর আগস্টেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর চলতি বছরের মে মাসে ফের শোনা যায় প্রেমে পড়েছেন লিওনার্দো। কিছুদিন আগেই সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল তাকে। তখন অনেকেই অনুমান করেছিলেন যে তারা একে অপরকে ডেট করছেন তবে এবার সামনে এল অন্য আরেক নাম। জোর গুঞ্জন ভারতীয় কন্যর প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








