ভারতে এসে কোভিডে আক্রান্ত নেপালের সাবেক রাজা-রানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২১ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের কুম্ভমেলায় যোগ গিয়েছিলেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং রানি কোমল। মঙ্গলবার তাদের করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
ভারত থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়োকশো মানুষ। রাজা-রানির করোনা ধরা পড়ার পর তাদেরও পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে। খবর হিমালয়ান টাইমসের
করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতে ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। করোনায় বিশ্বের সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে এই মেলা আয়োজন নিয়ে সমালোচনা চলছে। কুম্ভমেলায় একের পর এক আখড়ায় করোনা ধরা পড়ছে। এমনকী কুম্ভ থেকে ফিরলেই বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষার কথাও বলেছে কয়েকটি রাজ্য।
হরিদ্বারে কুম্ভমেলায় যোগ দিয়ে গঙ্গা স্নান সারেন ৭৩ বছরের জ্ঞানেন্দ্র এবং ৭০ বছরের কোমল। দেশে ফিরতেই নেপালের সাবেক রাজা-রানিকে জমকালো স্বাগত জানানো হয়। কিন্তু এখন তাদের করোনা ধরা পড়ার পর সেখানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খুঁজে দেখা হচ্ছে কারা কারা সরাসরি রাজা-রানির সংস্পর্শে এসেছিলেন।
২০০১ সালে নেপালের রাজপ্রাসাদে হত্যালীলায় মৃত্যু হয় তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহসহ বেশ কয়েক জনের। সেই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বীরেন্দ্রর ছেলে দীপেন্দ্রকে। তিনিও আত্মহত্যা করেন বলে জানা যায়। তারপর রাজা হন বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র। ২০০৮ সালে গণবিদ্রোহের মুখে তাকে ক্ষমতা ছাড়তে হয়। রাজতন্ত্র শেষ হয়ে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এখন রাজা জ্ঞানেন্দ্র খুব বেশি জনসমক্ষে আসেন না।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










