ভারতে কারাভোগের পর দেশে ফিরলো ৩৬ শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২৮ মে ২০২৫ বুধবার
ভারতে কারাভোগের পর দেশে ফিরলো ৩৬ শিশু
ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে এসেছে। মঙ্গলবার (২৭ মে) বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে।
দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে আটক হয়েছিল তারা। তাদের বয়স ১০-১৮ বছরের মধ্যে।
বেনাপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সীমান্ত থেকে শিশুদের গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও মানব উদ্ধার শিশু সুরক্ষার প্রতিনিধিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, পাচারের শিকার ৩৬ বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার সংগঠনগুলো।
ফেরত আসা শিশুরা পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিমবঙ্গের একটি নিরাপদ আশ্রয়ে ছিল। আইনি জটিলতায় দুই থেকে আট বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে তারা দেশে ফেরার সুযোগ পায়।
পাচারের শিকার শিশুদের পরিবারের এক স্বজন জানান, তার মেয়ে নবম শ্রেণিতে পড়তো। চাকরির আশ্বাস দিয়ে ভারতে নিয়ে বিক্রি করে দেয় দালাল চক্র। মেয়েকে নেওয়ার জন্য তিনি বেনাপোল সীমান্তে এসেছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের উপব্যবস্থাপক মুহিত হোসেন বলেন, ‘ভারত থেকে ৩৬ শিশু দেশে ফিরেছে। এদের মধ্যে ১৩ জনকে আমরা গ্রহণ করেছি। অন্যদের বিভিন্ন সংগঠন গ্রহণ করেছে। তাদের মধ্যে কয়েকজনকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সবাইকে স্বজনদের কাছে হস্তন্তর করা হবে।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







