ভারতে বন্ধ্যাত্বকরণের পর ৮ নারীর মৃত্যু
আপডেট: ০৩:১০ পিএম, ১১ নভেম্বর ২০১৪ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে বন্ধ্যাত্বকরণের পর আট নারী মারা গেছেন এবং আশংকাজনক অবস্থায় রয়েছেন ৩২ জন। গত ৮ নভেম্বর বিলাসপুরের এক সরকারি হাসপাতালে বন্ধ্যাত্বকরণের জন্য একটি ক্যাম্প খোলা হয়। আশেপাশের প্রায় ৪০ গ্রাম থেকে ৮৩ জন নারী বন্ধ্যাত্বকরণের জন্য এই ক্যাম্পে আসেন। অস্ত্রোপচার শেষে প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ্যাত্বকরণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মাথাপিছু এক হাজার চারশ করে টাকা দেয়। বাড়ি ফিরে যাওয়ার পর ওই নারীরা বমি, পেটে ব্যথা ও জ্বরে আক্রান্ত হন। তড়িঘড়ি করেই তাদের বিলাসপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সোমবার সন্ধ্যা পর্যন্ত আট জনের মৃত্যু ঘটে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ৫২ জনের মধ্যে ৩২ জনের অবস্থা আশংকাজনক। ৭ জনকে ছত্তিশগড় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(সিআইএমএস) - এ স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, অস্ত্রোপচারের পর কোনভাবে ওই নারীদের শরীরে সংক্রমণ ছড়ায়। ফলে তাদের মৃত্যু ঘটে। তবে স্বাস্থ্য দফতর বলছে, ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। এদিকে ঘটনা তদন্তে রাজ্য স্বাস্থ্য দফতর তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। এছাড়া মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নির্দেশে আলাদা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সরকার মৃতদের পরিবারকে দুই লাখ ও অন্যদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১১.১১.২০১৪
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











