ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশু মারা গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসি জেলার এ ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভি
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে।
হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেন, আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার ফলে অনেক শিশু আটকা পড়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











