ভিসির সঙ্গে বৈঠকে বসেছেন ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সোমবার সন্ধ্যায় এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকে বসেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। বৈঠকে ভিপি নুর ছাড়াও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি, কোটা আন্দোলনের নেতা রাশেদ খান ও ফারুকসহ আরও অনেকে উপস্থিত আছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কোটা সংস্কার আন্দোলনের নেতা মোহাম্মদ রাশেদ খান জানান ঢাবির শিক্ষক লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।
প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় এক ছাত্রকে পিটিয়ে আহত করার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গেলে ভিপি নুরসহ অন্য শিক্ষার্থীরা অবরুদ্ধ ও লাঞ্ছিত হন। এরপর রাত ৮টা থেকে ওই ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ আরও কয়েকটি দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ভিপি নুরসহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারসহ আরও চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার ঘোষণা দেন ভিপি নূর। নুর বলেন, দাবি আদায় করেই এখান থেকে উঠব। আর দাবি আদায় করতে না পারলে শিক্ষার্থীদের মাঝে ফিরে যাব। দাবি আদায়ে প্রয়োজনে লাশ হয়ে ফিরব।
এদিন রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রাব্বানী এসে ভিসির বাসভবনের সামনে থেকে সরে যার যার অবস্থানে ফিরে যেতে অনুরোধ করেন। তবে ভিসি এসে অভিযুক্তদের বিচারের আশ্বাস না দিলে অবস্থান থেকে নড়বেন না বলে জানান আন্দোলনকারীরা।
প্রক্টর ফিরে গেলে রাত ১টার দিকে লাইভে মঙ্গলবারের ঘটনা ও এই আন্দোলন প্রসঙ্গে ভিপি নুর বলেন, একজন শিক্ষার্থী ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আহত হয়েছে। আমরা তার বিচারের জন্য লিখিত অভিযোগ নিয়ে গিয়েছিলাম। সেখানে উল্টো আমরাই ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হলাম, আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল, আমাদের লাঞ্ছিত করা হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয় আজ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে জিম্মি। মূলত প্রশাসন অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দিয়েছে।
হামলা কারা চালিয়েছে এমন প্রশ্নে নুর বলেন, এসএম হল শাখা ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এবং ডাকসুর হল সংসদের ভিপি, জিএসের নেতৃত্বে আমাদের ওপর নির্মম হামলা চালানো হয়েছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







