ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১১:৩৪:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

মধ্যরাতে ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৬ জুলাই ২০২৫ রবিবার

এশিয়া কাপে খেলার লক্ষ্য পূরণ করায় মেয়েদের সংবর্ধনা দেবে বাফুফে/ সংগৃহীত ছবি

এশিয়া কাপে খেলার লক্ষ্য পূরণ করায় মেয়েদের সংবর্ধনা দেবে বাফুফে/ সংগৃহীত ছবি

ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে। যদিও তিনদিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে হয়।

ইতিহাস গড়া এই অর্জনকে উদযাপন করতে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে। আফঈদা-ঋতুপর্ণা মিয়ানমার থেকে ব্যাংককে ট্রানজিট করে রোববার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। 

এরপর রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে দলকে সংবর্ধনা দেয়া হবে। এরপর সোমবার সকালে ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে থিম্পুর উদ্দেশে রওনা হবেন। মূলত এই দুই তারকাকে পেতেই গভীর রাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাফুফে। 

জানা গেছে, আগামীকাল সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লীগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে। তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।