মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চবি রণক্ষেত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বুধবার দিনগত গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মীকে আটকের পর যাচাই-বাছাই শেষে আটজনকে পুলিশি হেফাজতে দেয়া হয়েছে।বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালেও ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাস সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনসহ একাধিক গ্রুপের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় হলের লাইটগুলো ভেঙে দিলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে হলের দরজা-জানালায় ও ভাঙচুর চালান উভয় গ্রুপের কর্মীরা। এ সময় থেমে থেমে বেশ কয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন,, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে সে কথা বলা যাবে না, তবে আমরা উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। সংঘর্ষের ঘটনায় ৮জন ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে গত বুধবার বিকেলে কনকর্ড ও বিজয় গ্রুপের মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনায় আহত নেজাম ও ফুয়াদ নামের দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।
-জেডসি
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২




