মহাকাশে বসে নারী নভোচারীর প্রতারণা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
মহাকাশে ঘটে গেলো এক আজব কাণ্ড। অভিযোগ উঠেছে, একজন নভোচারী মহাশূন্য থেকে পৃথিবীতে তার এক সাবেক জীবনসঙ্গীর ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে প্রবেশ করেছিলেন। আর এমন এক অপরাধের তদন্ত শুরু করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
এমন কাজটি করেছেন মহাকাশচারী অ্যানি ম্যাক্লেইন। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ওই অ্যাকাউন্টে ঢোকার কথা স্বীকারও করেছেন। তবে তার দাবি, এর মাধ্যমে তিনি কোনো আইন ভঙ্গ করেননি।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযোগকারী ওর্ডেন টের পান যে তার ব্যাংক অ্যাকাউন্টটিতে নাসার নেটওয়ার্কের একটি কম্পিউটার থেকে অনুমতি ছাড়াই অনুপ্রবেশ করা হয়েছে। তখন তার সন্দেহের তীর যায় এই নারী নভোচারীর দিকে, যখন ম্যাকক্লেইন আইএসএস-এ যাচ্ছেন। অনুসন্ধানের মাত্রা আরও বাড়িয়ে নিশ্চিত হয়েই ম্যাকক্লেইনের বিরুদ্ধে অভিযোগ করেন ওর্ডেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে ওর্ডেন জানিয়েছেন ইউএসএএ ব্যাংক তাকে এ অভিযোগের সত্যতাস্বরূপ সব প্রমাণ হস্তান্তর করেছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও ফেডারেল ট্রেড কমিশন এবং নাসার মহাপরিদর্শকের কাছে অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, মহাকাশচারী ম্যাক্লেইন এবং মার্কিন বিমানবাহিনী গোয়েন্দা কর্মকর্তা ওয়ার্ডেন সমকামী দম্পতি ছিলেন। এ দুই নারী ২০১৪ সালে বিয়ে করেন। কিন্তু ২০১৮ সালে ওয়ার্ডেন বিবাহ বিচ্ছেদের মামলা করেন। এরপর তারা আলাদা হয়ে যান।
ম্যাক্লেইন মার্কিন সামরিক অ্যাকাডেমি ওয়েস্ট পয়েন্টের গ্র্যাজুয়েট। পাস করার পর সেনাবাহিনীর পাইলট হিসেবে তিনি ইরাকে ৮০০ ঘণ্টা যুদ্ধকালীন দায়িত্ব পালন করেন। এর পর তিনি টেস্ট পাইলট হন এবং ২০১৩ সালে তিনি নাসার পাইলট পদের জন্য নির্বাচিত হন। তিনি ছয় মাস আইএসএসে অবস্থান করেন।
এদিকে ম্যাক্লেইনের আইনজীবী বলেছেন, তিনি (ম্যাক্লেইন) মহাকাশ থেকে ওয়ার্ডেনের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখতে চেয়েছেন যে সেখানে সংসার এবং তাদের সন্তানের পেছনে খরচের জন্য যথেষ্ট টাকা-পয়সা রয়েছে কিনা।
উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মালিকানা পাঁচটি দেশ। তারা হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডা। মহাশূন্যে যে কোনো মহাকাশচারী এবং যন্ত্রপাতির ওপর এই দেশগুলোর নিজস্ব আইন কার্যকর হয়। মহাকাশ থেকে অপরাধী প্রত্যর্পণের বিধানও রয়েছে এই আইনে। এমনকি অপর কোনো দেশের নাগরিক মহাশূন্যে অপরাধ করলে দ্বিতীয় কোনো দেশ তাকে ফেরত চাইতে পারবে।
সূত্র : নিউইয়র্ক টাইমস
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল


