মহামারিতে বিশ্বজুড়ে দরিদ্র হয়েছেন ১৬ কোটিরও বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দুই বছরের করোনা মহামারি একদিকে যেমন ধনীদের সম্পদ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ কিংবা তারও বেশি, তেমনি বিপুল সংখ্যক মানুষকে ঠেলে দিয়েছে চরম দারিদ্র্যের মুখে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, মহামারিতে এ পর্যন্ত বিশ্বজুড়ে দারিদ্র্যের শিকার হয়েছেন ১৬ কোটিরও বেশি মানুষ। অর্থাৎ, মহামারির আগে বিশ্বে যতসংখ্যক মানুষ চরম দরিদ্র ছিলেন, গত দুই বছরে তাদের সঙ্গে যুক্ত হওয়া জনগণের সংখ্যা ১৬ কোটিরও বেশি।
আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম হিসেবে পরিচিত দাভোস এজেন্ডা সামিটে রোববার ‘অসাম্য প্রাণঘাতী’ (ইনঅ্যাকুয়ালিটি কিলস) নামের এই প্রতিবেদনটি উপস্থাপন করে অক্সফাম ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই বছরের মহামারিতে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা, স্বাস্থ্যসেবার ঘাটতি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ক্ষুধা ও জলবায়ুগত বিপর্যয়ের কারণে প্রতিদিন বিশ্বজুড়ে গড়ে মৃত্যু হয়েছে ২১ হাজার মানুষের।
ধনীব্যাক্তিদের সম্পদের পরিমাণ অবশ্য অকল্পনীয় হারে বেড়েছে মহামারির প্রথম দুই বছরে। ‘অসাম্য প্রাণঘাতী’ প্রতিবেদনের এক জায়গায় এ সম্পর্কে বলা হয়, গত দুই বছরে প্রতি সেকেন্ডে বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর সম্পদের পরিমাণ বেড়েছে ১৫ হাজার ডলার করে। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচার এ সম্পর্কে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বের চরম দরিদ্র ৩১০ কোটি মানুষের সব সম্পদ যোগ করলে যত হবে, শীর্ষ ১০ ধনীর মোট সম্পদের পরিমাণ তার ৬ গুণেরও বেশি।’
দুই বছরে শীর্ষ ১০ ধনীর সম্পদ যে হারে বেড়েছে, গত ১৪ বছরেও তেমন দেখা যায়নি- উল্লেখ করে গ্যাব্রিয়েলা বলেন,
এই শীর্ষ ধনীদের মোট সম্পদের ওপর ধার্যকৃত কর যদি ঠিকমতো আদায় করা হয়, সেই করের মাত্র ১ শতাংশ দিয়ে বিশ্বের সব মানুষের জন্য পর্যাপ্তসংখ্যক টিকা প্রস্তুত করা কিংবা অন্তত ৮০ টি দেশের সামাজিক-জলবায়ুগত ও লিঙ্গভিত্তিক সন্ত্রাসের বিরুদ্ধে পর্যাপ্ত তহবিলের যোগান দেওয়া সম্ভব।
গ্যাব্রিয়েলা বুচার বলেন, ‘মহামারি যে পরিমাণ অর্থনৈতিক অসাম্য বাড়িয়েছে- তা এক কথায় অশ্লীল। এই অসাম্যের কারণে বিশ্বজুড়ে শুধু দরিদ্রের সংখ্যাই নয়, বেড়েছে সামাজিক ও লিঙ্গভিত্তিক সন্ত্রাসও। বিশ্বের রাষ্ট্রগুলোর উচিত শীর্ষ ধনীদের করের আওতায় আনা, প্রয়োজনে কর আইন সংশোধন করা ও যথাযথভাবে তা(কর) আদায় করা।’
\
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






