মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ২০ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এ অনুষ্ঠানমালা হয়।
‘কুসংস্কার বৈষম্যের চাই পরিত্রাণ, গাই মানবতার গান’- এই স্লোগান নিয়ে আয়োজিত তারুণ্যের উৎসবে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। প্রসঙ্গত, তারুণ্যের এই উৎসব বাংলাদেশের নারীর অধিকার আদায়ের অন্যতম পথরেখা-নির্মাতা ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী দিপালী সংঘের প্রতিষ্ঠাতা লীলা রায়ের প্রতি উৎসর্গ করা হয়েছে। এ বছর মানবমুক্তি ও নারীমুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘দিপালী সংঘ’র প্রতিষ্ঠা-শতবার্ষিকী। অনুষ্ঠানে লীলা রায়ের জীবনী পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।
সংগঠনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকের তারুণ্যের উৎসবকে সামনে রেখে নারীবাদি সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘দেবে আর নেবে, মেলাবে মিলিবে’- আজকের নারী আন্দোলন এ দেশের তরুণপ্রজন্মের সামাজিক-সাস্কৃতিক আন্দোলনের সাথে গভীরভাবে সম্পৃক্ত; নারীর মানবাধিকার আন্দোলন যা কিনা মানবতার আন্দোলনেরই একটি অংশ।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ বছরের সংগ্রামের অর্জন উদ্যাপন করবে আজ এ দেশের তরুণ সমাজ। যে কুসংস্কার বৈষম্যকে বাড়িয়ে দেয়, মানবতাকে পদদলিত করে- সেই কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে। আজকের তরুণরা আগামী দিনের করণীয় নির্ধারণ করবে, দেশ ও সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিকশিত করে মানবিক সমাজ গঠন করবে।’
উৎসবে তরুণ প্রজন্মের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সংগঠনসমূহ হলো: বহ্নিশিখা, স্পর্শ, নৃত্যনন্দন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, বহ্নিশিখা গ্রীন ভয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদ, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। একক সঙ্গীত পরিবেশন করেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও মিডিয়াব্যক্তিত্ব নবনীতা চৌধুরী। উৎসবে সংগঠনসমূহ নাটিকা, কবিতা আবৃত্তি, মাইম শো, সঙ্গীত পরিবেশন করেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


