ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:৩৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মা হচ্ছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছর মে মাসে দ্বিতীয় বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। পাত্র হিসেবে বেছে নিয়েছেন গাজীপুরের ব্যবসায়ী রহমান জনকে। পারিবারিকভাবে অনেকটা চুপিসারেই এ বিয়ে করেছেন শখ।

শোনা যাচ্ছে, নতুন আগামীর অপেক্ষায় এ অভিনেত্রী। মা হতে যাচ্ছেন তিনি। কেমন আছেন? এমন প্রশ্নে দেশীয় একটি সংবাদমাধ্যমকে শখ বলেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার।’

এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী আরও বলেন, ‘এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। ডাক্তার মনটাকে একদম ফ্রেশ রাখতে বলেছেন।’

মাতৃত্বকালীন অবসর কাটাচ্ছেন শখ। কয়েকমাস আগে ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যাকড হয় এ অভিনেত্রীর। শখের পুরনো নম্বরগুলোতে ফোন করেও পাওয়া যাচ্ছে না তাকে। বিয়ে করে সংসারে মনোযোগী শখ। দূরে আছেন শোবিজ থেকে।

ভক্তদের উদ্দেশে এক সাক্ষাৎকারে শখ বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’

২০১১ সালে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে সম্পর্ক হয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে। চার বছর চুটিয়ে প্রেম করে ২০১৫ সালের ৭ জানুয়ারি গোপনে বিয়ে করেন তারা। অজানা কারণে বিয়ের দুই বছরের মধ্যে মান-অভিমান শুরু হয় তাদের। ভেঙে যায় শখ-নিলয়ের সংসার।

তারপর অনেকটা লাপাত্তা হয়ে যান শখ। দূরে সরেন মিডিয়া থেকে। দীর্ঘ সময় আড়ালে থাকার পর বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছেন তিনি।