মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আলামিন (২৮), মোছা. আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬) ও শান্ত হোসেন (২২) নামে ৬ জনকে গুরুতর অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিনসাড়ার বেহুলাপাড়ায় সামাজিক ভাগের মাংস ভাগাভাগির সময় ওই পাড়ার এক ব্যক্তি মাংস নিতে আসা নারীদের আগে তাকে মাংস দিতে বলেন। এ সময় ওই সমাজের এক মাতব্বর বলেন, তালিকায় যেমনভাবে নাম আছে তেমনভাবেই মাংস ভাগাভাগি হবে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়। তর্কাতর্কির একপর্যায়ে উপস্থিত কয়েকজন দুই পক্ষে বিভক্ত হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








