মাদারীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
মাদারীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি
বন্যার কারেণ মাদারীপুেরর চারটি উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় ১২৫টি গ্রামের প্রায় ৬০ হাজার লোক পানিবন্দী জীবন যাপন করছে।
এদিকে, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদী তীরের গ্রামগুলোর শত শত ঘর বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় ওই এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আড়িয়াল খাঁ নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ও পদ্মার নদীর পানি ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর চরাঞ্চলের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এখানকার ২১টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার লোক আশ্রয় নিয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্থ জেলার ৩ হাজার ৬০০ পরিবারের মধ্য সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে এখানকার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে পড়েছে স্কুল ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক সেন্টার ও হাট-বাজার।
এর আগে, গত বৃহস্পতিবার বিকালে বন্দরখোলা ইউনিয়নের এসইএস ডিপি মডেল স্কুলটির বড় অংশ পদ্মায় বিলীন হয়ে যায়। ভঙনের ঝুঁকিতে রয়েছে বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন, একটি বাজার, কমিউনিটি ক্লিনিক ভবন ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ পর্যন্ত মাদারীপুরে ৫০টি এবং শিবচরে ৪৫০টি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে, শিবচরে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ও ডাম্পিং কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
চিপ হুইপ নুর-ই আলম লিটন চৌধুরীর নির্দেশে বর্ন্যাতদের মধ্য সহায়তা ও খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদের পক্ষ থেকে শনিবার শিবচরে বন্যা ও নদী ভাঙন কবলিত ১৫০টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, ১টি লুঙ্গী, ১টি শাড়ী, ২টি সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



