মাধুরীকে হুমকি দেওয়ায় গ্রেফতার
আপডেট: ১০:৪২ এএম, ৫ ডিসেম্বর ২০১৪ শুক্রবার
ডেস্ক নিউজ,
উইমেননিউজ২৪.কমউইমেননিউজ২৪.কম,
মুম্বায়ের
অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে সেল ফোনে হুমকীদানকারী যুবক প্রবীণ কুমার প্রধাণকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ নভেম্বর দিবাগত রাত ৩টায় মাধুরী দীক্ষিত তার মুঠোফোনে একটি এসএমএস পান। পরের তিন দিন একে একে আরও তিনটি এসএমএস আসে। টানা না দিলে বলিউডের এই অভিনেত্রীর সন্তানদের খুন করার হুমকির বার্তা ছিলো সবটাতেই। দেরি না করে পুলিশের কাছে অভিযোগ জানান তার ব্যক্তিগত সহকারী।
নিজের পরিচয় দিতে গিয়ে সেই যুবক একটি এসএমএসে জানান, তিনি গ্যাংস্টার ছোটা রাজনের কাছের লোক। মুম্বাই সাইবার পুলিশ অনুসন্ধানে জানতে পারে, মাধুরীকে এসব এসএমএস পাঠিয়েছে ২৩ বছরের যুবক প্রবীণ কুমার প্রধান। তাকে এরই মধ্যে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সে পেশায় হোটেলের ওয়েটার। যে মুঠোফোন থেকে এসএমএস পাঠানো হয়েছে তা-ও জব্দ করা হয়েছে।
সাইবার পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর সুনীল ঘোসালকার জানান, ৬ ডিসেম্বর পর্যন্ত তাকে থানাহাজতে রাখা হবে।
জানা গেছে, এর আগেও বলিউডের বেশ কয়েকজন কলাকুশলীকে টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন এই যুবক। তার সঙ্গে অপরাধ জগতের সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে হুমকি বার্তা পাঠানো ব্যক্তিকে গ্রেফতার করলেও খুব বেশি স্বস্তিতে নেই মাধুরী। দুই ছেলে রায়ান ও আরিয়ানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। তবে স্বামী শ্রীরাম নেনে তাকে সাহস যোগাচ্ছেন।
০৫.১২.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











