ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:২৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

মানিকগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট: ১২:০৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার

1স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে আঞ্জুমান আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আঞ্জুমান ওই এলাকার আজাদ মোল্লার মেয়ে ও স্থানীয় ধল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সিংগাইর থানার উপ-পরির্দশক রুহুল আমিন জানান, রাতে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যার চেষ্টা করে আঞ্জুমান। এরপর পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে সাভারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দুপুরে আঞ্জুমানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ০৪.০২.২০১৫