মার্কিন সমঝোতায় মুক্তি পাচ্ছেন মেং ওয়ানঝু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে এবং হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু তিন বছর পর মুক্তি পাচ্ছেন। মেং ওয়ানঝুকে দায়মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হওয়ায় আজ ভার্চুয়্যালি তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। এটা হলে শুক্রবারই মুক্তি পাচ্ছেন তিনি। এ খবর জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এই খবর দিয়ে বিবিসি আরও জানিয়েছে, যদি প্রত্যর্পণের জন্য কানাডায় মেং ওয়ানঝুর বিরুদ্ধে হওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে স্থানীয় সশয় শুক্রবার দিনের শুরুতেই মুক্তি পাবেন তিনি। আটকের পর তিন বছর ধরে কঠোর নজরদারিতে কানাডায় রয়েছেন মেং ওয়ানঝু।
হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে যাত্রাবিরতি নেওয়ার সময় ২০১৮ সালের ডিসেম্বরে গ্রেফতার হন মেং ওয়ানঝু। যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা কর্তৃপক্ষ তাকে আটক করে। তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে প্রযুক্তি বিক্রির অভিযোগে প্রত্যর্পণের অনুরোধ করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, স্কাইকম নামের এক অনানুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যে ইরানের টেলিকম কোম্পানির সঙ্গে ব্যবসা করছে হুয়াওয়ে। এতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়েছে। হুয়াওয়ের দাবি, মেং ওয়ানঝু অন্যায় কিছু করেছেন বলে তাদের জানা নেই।
মেং ওয়ানঝুকে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয় চীন। হৈ চৈ পড়ে যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাকে গ্রেফতারের পর যুক্তরাষ্ট্র এবং কানাডার সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা শুরু হয়। মেং ওয়ানঝু নিজেকে নির্দোষ দাবি করে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। তবে এতদিন তার মুক্তির বিষয়টি ঝুলে ছিল।
সাবরিনা মেং এবং ক্যাথি মেং নামেও পরিচিত মেং ওয়ানঝু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ধনকুবের রেন ঝেংফেইয়ের বড় মেয়ে। ১৯৯৯ সালে হুয়াওয়ের অর্থ বিভাগে যোগদানের পর ২০১১ সালে তিনি এর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হন। গ্রেফতারের কয়েক মাস আগে ২০১৮ সালে তাকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











