মিরপুর টেস্টে বড় পরাজয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সদ্য শেষ হওয়ার ভারত সফরে পুরোপুরি ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল। টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মানসিকভাবে চাপে ছিল টাইগাররা। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল শান্ত বাহিনী। কিন্তু সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা। যার ফলে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা।
মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩০৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৩০৭ রান করলে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১০৬ রান। জবাব দিতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনে ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই প্রোটিয়া ওপেনার এইডেন মারক্রম এবং টনি ডে জর্জি। দুজনের ব্যাট থেকে আসে ৪২ রান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি মারক্রাম। ২৭ বলে ২০ রান করে তাইজুলের বলে বোল্ড আউট হন তিনি। ৫২ বলে ৪২ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার টনি ডে।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ডেভিভ বেডিংহ্যাম। ১২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ক্রিস্টান স্টাবসের ৩০ রান এবং রাইয়ান রিকেলটনের অপরাজিত ৩ রানে ভর করে ৭ উইকেট এবং পুরো দেড় দিন বাকি থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এতে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চতুর্থ দিনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নাঈম হাসান। ২৯ বলে ১৬ রান করেন তিনি। এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তাইজুলও। ৭ রান করেন এই স্পিনার।
এদিকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান মিরাজ। কিন্তু হতাশ হয়ে ফিরতে হয়েছে এই টাইগার অলরাউন্ডারকে। ১৯১ বলে ৯৭ রান করে রাবাদা ষষ্ঠ শিকার হন তিনি। এতে ৩০৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আর তাদের লিড দাঁড়ায় ১০৬ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। এ ছাড়াও কেসব মহারাজ তিনটি এবং মুল্ডার নেন একটি উইকেট।
উল্লেখ্য, গতকাল (বুধবার) তৃতীয় দিন শেষে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে এবং ১৬ রানে অপরাজিত ছিলেন নাঈম।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











