মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা: ৪ আসামির ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
প্রতীকী ছবি
মুক্তিপণ না পেয়ে দশ বছর বয়সী স্কুলছাত্রকে হত্যার ঘটনায় চার আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম এ তথ্য জানান।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বানিয়াদী এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)।
আসামিদের মধ্যে কেবল অনিক রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। পলাতক বাকি তিন আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
মামলার নথির বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, ২০১৮ সালের ৫ জুন রাতে নিখোঁজ হয় রূপগঞ্জ উপজেলার বানিয়াদী এলাকার চৈতন্য চন্দ্র দাসের ১০ বছর বয়সী ছেলে জয়ন্ত চন্দ্র দাস। স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল জয়ন্ত। পরদিন সকালে ৫ লাখ টাকা মুক্তিপণের জন্য অজ্ঞাত নম্বর থেকে চৈতন্যের মুঠোফোনে কল আসে। ছেলের ব্যাপারে জানতে চাইলে কলটি কেটে দিয়ে নম্বরটি বন্ধ করে দেয়া হয়। ওইদিন বিকেলে পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় চৈতন্য চন্দ্র দাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন। মামলার তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম বলেন, ‘মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করে আসামিরা। বিচার চলাকালীন অবস্থায় এক আসামি মারা গেছেন। বাকি চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সকলকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন।’
এই মামলায় বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ১২ জন সাক্ষ্য দিয়েছেন বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের পিতা ও মামলার বাদী চৈতন্য চন্দ্র দাস রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





