মোদীর মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৬ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নে বিভোর তখন খোদ তার রাজ্য মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ৬৪ শিশু মৃত্যু হচ্ছে নিছক অপুষ্টির কারণে। এসব শিশুর বয়স ছয় বছরের কম।
শিশুমৃত্যু হয়তো নতুন ঘটনা নয় এখন আর, হয়তো গা সওয়া হয়ে গেছে৷ তাও কিছু ঘটনা নজর কাড়ে৷ পরিরসবা কাঠামোর অভাবে যখন ছোট্ট শিশুগুলি প্রাণ দিয়ে মাশুল গোনে তখন তা নাড়া দিয়ে যায় সমাজের জগদ্দল পাথরকেও৷
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়৷ এই হাসপাতালে চারটি সদ্যোজাতের জন্য বরাদ্দ ছিল মাত্র একটি সিলিন্ডার৷ ফল যা হওয়ার তাই হল৷ দেখতে দেখতে অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল তিনটি শিশু৷
পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতি আর ঔদাসিন্যেই মৃত্যু হয়েছে এই শিশুদের৷ তবে তা মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাদের দাবি মাত্র একটি শিশুর মৃত্যু হয়েছে৷ বাকি তিনজনকে পিআইসিইউ বা পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে৷
হাসপাতালের মিডিয়া কো অর্ডিনেটর ডা: সুধীর সিং বলেন মারা যাওয়ার খবর ভুয়ো৷ হাসপাতালের কোনও গাফিলতি এই ঘটনায় হয়নি৷ এর আগে, অর্থাভাবে মৃত্যু হয় এক ২ বছরের শিশুর৷ মধ্যপ্রদেশেরই ভিন্দের ঘটনা৷ মাইনে পাচ্ছিলেন না শ্রমিক বাবা। ফলে খাবার কেনার মতো আর্থিক সামর্থ্য ছিল না তাঁর। দু বছরের শিশুর তাই খাবার জোটেনি দিনের পর দিন। প্রথমে অপুষ্টি, তারপর খাবারের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুকন্যাটি।
অসহায় বাবা কল্যাণ একজন দিন মজুর। তিনি পরে জানান, বিনা কারণে কাজ থেকে বরখাস্ত করা হয় তাকে। প্রাপ্য মজুরিটুকুও মেটানো হয়নি তাঁর। ফলে প্রবল আর্থিক সমস্যায় পড়েছিলেন তারা। নূন্যতম খাবারও জুটছিল না তাদের। সন্তানের মুখে তুলে দিতে পারেননি খাবার। পেটে খিদে নিয়ে চলে গেল তার দুবছরের মেয়ে। এই শোকের কোনও শেষ নেই তার।
এরই মধ্যে সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে অপুষ্টি, ডায়রিয়া ও নানা কারণে প্রতিদিন গড়ে প্রায় ৬৪ জন শিশুর মৃত্যু হচ্ছে৷ যাদের প্রত্যেকের বয়সই ৬ বছরের নিচে৷ ২০১৭ সালের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
শিশু ও নারী উন্নয়ন মন্ত্রী জানান, ডায়রিয়া, হাম ও অপুষ্টির কারণে গতবছর ২৫ হাজার ৪৪০টি শিশুর মৃত্যু হয়েছে। পানীয় জল ও সঠিক খাদ্যের অভাবে মৃত্যু হয় একাধিক শিশুর৷ রাজ্যের গ্রামাঞ্চলগুলোতে শিশুমৃত্যুর হার আরো সংকটজনক৷
এক জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি, আফ্রিকার দেশগুলোর চেয়েও মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর হার বেশি। এর আগে, রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়ার সমীক্ষা রিপোর্ট জানিয়েছিল- শিশুমৃত্যুর হারে মধ্যপ্রদেশের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। ওই রাজ্যে প্রতি হাজারে একবছর বয়সের নিচে শিশুর মধ্যে ৫২ জনের মৃত্যু হয়। গ্রামীণ এলাকায় শিশুমৃত্যুর হার সর্বাধিক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


