ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৩৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারে ঘরের উপর বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জুড়ি থানার ওসি এস এম মাইনুদ্দিন।

তিনি বলেন, জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের ৫ জনের মৃত্যু হয়। মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।