ময়মনসিংহে নারীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুরগি নিয়ে ঝগড়ার জেরে রৌশনারা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছেলেসহ বাবাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রৌশনারা ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী।
এ ঘটনায় আটককৃতরা হলেন—একই গ্রামের সাখাওয়াত (২১), তার বড় ভাই সাজ্জাদ হোসেন (২৪) ও তাদের বাবা মোস্তুফা (৪৮)। ঘাতক সাখাওয়াত সম্পর্কে ওই নারীর প্রতিবেশী নাতি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রৌশনারার পরিবারের সঙ্গে পূর্ব বিরোধ ছিল মোস্তুফার পরিবারের। এমতাবস্থায় শুক্রবার সন্ধ্যায় রৌশনারা বেগমের একটি মুরগী মোস্তুফার বাড়িতে গেলে প্রতিপক্ষের মোস্তুফা ও তার মা সালেমা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা অকথ্য ভাষায় গালিগালি শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে একপর্যায়ে মোস্তুফার ছোট ছেলে সাখাওয়াত দা হাতে দৌঁড়ে এসে রৌশনারা বেগমের ঘাড়ে কোপ দেয়। রৌশনারা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রৌশনারাকে মৃত ঘোষণা করেন।
নিহত রৌশনারা বেগমের পুত্রবধূ হাফসা আক্তার বলেন, আমার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ফাঁসি চাই।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও লাঠি আলামত হিসেবে জব্দ করা হয়। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











