যশোরে ৬৮ হাজার পশু প্রস্তুত, বিক্রি নিয়ে চিন্তিত খামারিরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
যশোরে ৬৮ হাজার পশু প্রস্তুত, বিক্রি নিয়ে চিন্তিত খামারিরা
প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ সামনে রেখে পশু মোটাতাজা করেছেন যশোরের ১০ হাজারের বেশি খামারি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ না কমায় দুশ্চিন্তা বাড়ছে খামারিদের।
তারা বলছেন, ঈদের আগে খামারগুলো পাইকারদের ভিড়ে মুখরিত থাকলেও এবার তাদের আনাগোনা অনেক কম। এছাড়া পশু বাজারে নিতে পারবেন কিনা, বাজারে নিলেও ক্রেতা মিলবে কিনা বা সঠিক দাম পাবেন কিনা এসব নিয়েও আশঙ্কায় দিন কাটাচ্ছেন খামারিরা।
যশোর জেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, এবছর কোরবানির জন্য যশোরে পশুর চাহিদা রয়েছে ৬০ হাজারের বেশি। এর বিপরীতে জেলার ১০ হাজার ২৮২টি খামারে কোরবানির জন্য প্রায় ৬৮ হাজার পশু প্রস্তুত রয়েছে।
সেই হিসাবে কোরবানির পশুর কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে তা বিক্রির জন্য স্বাস্থ্যসুরক্ষা মেনেই জেলায় ২৪টি পশুর হাট বসবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
জেলার বেশ কয়েকজন খামার মালিকের সাথে কথা বলে জানা যায়, মূলত কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় তারা সারা বছর গরু-ছাগল লালন পালনে লাখ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন। কিন্তু এবার করোনার কারণে এখন পর্যন্ত খামারে কোনো পাইকারের পদধূলি পড়েনি। কিন্তু আগের বছরগুলোতে কোরবানির ঈদের দুই মাস আগেই বিভিন্ন জেলা থেকে গবাদিপশুর পাইকাররা যশোরের খামারিদের কাছে এসে চুক্তিবদ্ধ হয়ে টাকা বায়না দিয়ে যেতেন।
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর এলাকার খামারি মহাব্বত হোসেন জানান, তার খামারে ১২০টি গরু থাকলেও এবারের কোরবানি ঈদে ৮০টি বিক্রি হতে পারে। করোনার কারণে হাটে ব্যাপারিরা না আসায় দামও অনেকটা কম। বাইরের ক্রেতা আসলে দাম বেশি পাওয়া যায়।
সদর উপজেলার বাহাদুরপুর এলাকার খামারি জহিরুল ইসলাম জানান, দেশে এখনও করোনা পরিস্থিতি ভালো হয়নি। এতো টাকা বিনিয়োগ করে গরুর ভালো দাম না পাওয়া গেলে খামারিদের দু:খের সীমা থাকবে না। দুই একজন ব্যাপারি আসলেও তারা দাম কম বলছেন। হাটেও ক্রেতা বেশি হওয়ার সম্ভাবনা কম।
একই এলাকার আরেক খামারি রাজু বলেন, প্রতিবছর ১৫ থেকে ২০টি গরু পালন করি। কিন্তু এবার গরুর খাবারের দাম এবং করোনার কারণে ঈদে বিক্রির আশায় মাত্র ৮টি গরু লালন পালন করেছি।
মণিরামপুরের রোহিতা ইউনিয়নের দফাদার ডেইরি ফার্মের মালিক শাহীন আলম জানান, এবার তার খামারে কোরবানির জন্য অর্ধশতাধিক ষাঁড় প্রস্তুত করা হয়েছে। গরুর গঠন অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। প্রতিবছর রোজার ঈদের পরই বিভিন্ন অঞ্চলের পাইকাররা খামারে এসে গরু কিনলেও, এবছর এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি বলে জানান তিনি।
মণিরামপুরের আলোচিত সেই ‘বাংলার বস’ ও ‘বাংলার সম্রাট’ নামের দুটি গরুর মালিক ও খামারি আসমত আলী গাইন বলেন, আমার গরু দুটি ৮০ লাখ টাকায় বিক্রি হবে বলে আশা করছি। এছাড়া আমার খামারে এই কোরবানিতে বিক্রির জন্য আরও ৮টি গরু প্রস্তুত করেছি।
এ বিষয়ে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল আলম বলেন, এবার কোরবানির জন্য জেলায় সাড়ে ৬০ হাজার গবাদি পশুর চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খামারিদের তথ্য অনুযায়ী গবাদি পশু প্রস্তুত রয়েছে ৬৭ হাজারের বেশি। তবে করোনার কারণে পশু বেচাকেনায় কতটা প্রভাব পড়বে সেটি আগেই বলা যাচ্ছে না।
তিনি জানান, ঈদুল আজহার ১০ থেকে ১২ দিন আগে পশু বেচাকেনার তোড়জোড় শুরু হয়। এবার করোনার কারণে খামারিদের মাঝে কিছুটা হলেও ভীতি রয়েছে। তবে এখনো পশু বিক্রির জন্য অনেক সময় হাতে রয়েছে।
খামারিরা যাতে হাটে সামাজিক দূরত্ব বজায় রেখে গরু-ছাগল বিক্রি করতে পারে এবং হয়রানির শিকার না হয় সে জন্য প্রশাসনের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর কথাও জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বৃহস্পতিবার বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে এবছর বিদেশ থেকে কোনো কোরবানির পশু আমদানির অনুমতি দেবে না সরকার।
হাটে স্বাস্থ্যকর গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ সম্পর্কিত এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই এ বছর বিদেশ থেকে গবাদিপশু আনতে দেয়া হবে না।’
সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে পশু কোরবানি করতে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সূত্র : ইউএনবি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত






