যুদ্ধবিরতির পর আমিরাতে ফ্লাইট চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি উন্নতি ঘটতে শুরু করায় আমিরাত প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের কোন ফ্লাইট স্থগিত করা হয়েছে কি না তা জানতে বিমানের আবুধাবি ও আল আইনের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আবুধাবি এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের নির্দেশনা মতে ইউএইর আকাশসীমা ০১-০০ UTC সময় হতে বিমান টেইক অফ, ল্যান্ডিং ও ফ্লাইংয়ের জন্য উম্মুক্ত রয়েছে। তাই আবুধাবি, দুবাই, শারজাহ, দোহার ফ্লাইট অপারেশন এখন স্বাভাবিক রয়েছে। তিনি আশা করছেন যে বিমানের ইউএইর ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী চলবে।
এদিকে দুবাই বিমানবন্দর নিশ্চিত করেছে যে, সাময়িক স্থগিতাদেশের পর পূর্ণ ক্ষমতায় তারা ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়েছে।
কর্তৃপক্ষ আরও বলেছে, সমস্ত যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে কিছু ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে বলে দুবাই বিমানবন্দর একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানিয়েছে।
দুবাই বিমানবন্দর জানিয়েছে, তারা পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার জন্য বিমান সংস্থাগুলির সাথে কাজ করছে। পাশাপাশি ভ্রমণকারীদের তাদের ফ্লাইটের বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করে সর্বশেষ আপডেট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও ইতিপূর্বে পরিস্থিতির অবনতিতে ইউএই ইরানি কর্তৃপক্ষের সহায়তায় ইরান থেকে তাদের নাগরিকদের সরিয়ে এনেছিল।
বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা জানান, দুবাই থেকে বিমানের সব ফ্লাইট পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী চলছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







