যুব কমনওয়েলথ গেমসের সেমিতে বাংলাদেশের আজমি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে চলছে যুব কমনওয়েলথ গেমস। এই গেমসে অ্যাথলেটিক্স ও সাতারের দুই ডিসিপ্লিনে দুইজন করে খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করছেন। গেমসের অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের স্প্রিন্টার আজমি খাতুন।
সোমবার (৭ আগস্ট) যুব কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে ১৩.৩২ সেকেন্ড টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছেন আজমি। তার হিটে তৃতীয় হয়েছেন তিনি। আজমির পরপরই মাসুম মোস্তফার ১০০ মিটার স্প্রিন্ট ছিল। তিনি অবশ্য সেমিফাইনালে উঠতে পারেননি।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে অ্যাথলেটিক্স দলের ম্যানেজার শর্মিষ্ঠা রায় জানান, ‘আজমি ১৩.৩২ সেকেন্ড টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছে। তার হিটে সে তৃতীয় হয়েছে। আজই স্থানীয় সময় বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।’
গতকাল ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নিয়েছিলেন আমিরুল ইসলাম জয়। দেশে যুব পর্যায়ের তুলনায় গতকালের টাইমিংয়ে উন্নতি ছিল তার। চারজন ক্রীড়াবিদ মোট সাতটি ইভেন্টে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সামছ এ খান দলনেতা হিসেবে আছেন। এ ছাড়া অ্যাথলেটিক্সে ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের সদস্য শর্মিষ্ঠা রায় ও সাতারের টিম অফিসিয়াল ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




