যে দুটি গ্রামে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
নওগাঁর রানীনগরে দুটি গ্রাম পাখির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। পাখির কিচিরমিচির শুনতে ও দেখতে প্রতিদিনই ভিড় করেছেন পাখি প্রেমিরা।
উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর ও গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। পাখিরা নিরাপদ আশ্রয় পেলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজনন ও বংশবিস্তারে ভূমিকা পালন করবে এমনটাই আশা সচেতন মহলের।
জানা গেছে, সর্বরামপুর গ্রামে রতনডারিখাল ও দুর্গাপুর গ্রামের কুজা পাড়ায় শিমুল, কড়ই ও ইউক্যালিপটার্স গাছে বাসা বেধেছে শামুকখৈল ও বকসহ কয়েক প্রজাতির পাখি। নিরাপদ আশ্রয় ভেবে গত তিন বছর থেকে পাখিরা বসবাস করছে। সারা বছরই তারা বসবাস করে ও প্রজনন হয়। সারাক্ষণ চলে ওদের ডানা ঝাপটানো ও দল বেধে আসা-যাওয়ার দৃশ্য। কেউ যাচ্ছে খাবার সংগ্রহে আবার কেউ বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে।
সারাদিন চলে তাদের এমন কর্মযজ্ঞ। বিকেল থেকে এ এলাকাটি মুখরিত হয়ে ওঠে পাখির কল-কাকলিতে। নির্বিঘ্নে রাত কাটিয়ে আবার ভোর হলেই খাবারের সন্ধানে চলে যায়। দিনশেষে আবারও তারা নীড়ে ফিরে আসে। কিন্তু মাঝে মাঝে পাখি দেখতে আসার নামে কিছু কতিপয় ব্যক্তিরা সবার অজান্তেই পাখি শিকার করছে। এতে ভয়ে অনেক পাখিই অন্যত্র চলে যাচ্ছে।
দুর্গাপুর গ্রামের সোহেল রানা ও সর্বরামপুর গ্রামের আসলাম হোসেন, গৃহবধূ ফারজানাসহ অনেকেই বলেন, ভোরে পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে। প্রতিদিন সকাল ও বিকেলে পাখিদের আনাগোনা ও কিচিরমিচির বেশি থাকে। পাখিগুলো বর্তমানে আমাদের পরিবারের এক সদস্যে পরিণত হয়েছে। গত কয়েক বছর থেকে পাখিরা নিরাপদ আশ্রয় ভেবে এখানে বসবাস করছে।
পাখি শিকার রোধে মানুষকে নিষেধ করা হয়। কিন্তু তারপর গোপনে অনেক শিকার পাখি শিকার করে। তাই সরকারের পক্ষ থেকে গ্রামে প্রবেশের আগেই যদি সর্তকতামূলক ও সচেতনমূলক কিছু পোস্টার, ব্যানার কিংবা সাইনবোর্ড টাঙিয়ে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হলে পাখি শিকার কমে যাবে। এছাড়া আগামীতে বিলুপ্ত প্রায় এই প্রজাতির পাখিগুলো প্রজনন ও বংশবিস্তার করতে পারবে।
উপজেলা প্রকৃতি ও পাখি সংরক্ষণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বিলুপ্ত প্রায় এই পাখিগুলোর টিকে থাকা অনেক জরুরি। কিন্তু আমরা অনেকেই নির্বিচারে বিলুপ্ত প্রায় এই পাখিগুলো শিকার করছি যা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। তাই এক্ষেত্রে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, এলাকা দুটি পরিদর্শন করে পাখিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এই সম্পদগুলো রক্ষা করতে আরো বেশি সচেতন হতে হবে। পাখি রক্ষায় নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

