ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৪:৪৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

যেদিন থেকে শীতের তীব্রতা আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৌষের শীতে কাঁপছে দেশ। জবুথবু অবস্থা বিভিন্ন জেলার নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশা, শিশির আর কনকনে ঠাণ্ডার সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতের তীব্রতা বেশি হওয়া সূর্যের দেখা মেলেনি ঢাকাসহ অনেক জেলায়। অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন শিশু ও বৃদ্ধরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দেবে। বইবে মৃদু শৈতপ্রবাহ।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১৭ জানুয়ারি থেকে মেঘলা আবহাওয়া শুরু হতে পারে। তখন ১৮ ও ১৯ তারিখে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমে মৃদৃ শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন অবস্থায় শীতজনিত রোগ থেকে রক্ষায় শীতবস্ত্র ব্যবহারের পাশাপাশি চলাফেরায় সকর্ত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

এ ছাড়া তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।