রমজান ঘিরে বেড়েছে মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
পবিত্র রমজান শুরুর আগেই নাগালের বাইরে চলে গেছে সব ধরনের মুরগির দাম। সোনালি কিংবা দেশি সব জাতের মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
রোস্ট সাইজের সোনালি মুরগি কেজি প্রতি ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি জাতের একটু বড় মুরগির কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকায়।
আর ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৭০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকায়। লেয়ার মুরগি ২৫০-২৬০ টাকা এবং দেশি মুরগি কেজি প্রতি ৫৩০-৫৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার, মধুবাগ ও মগবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
বড় মগবাজারের মুরগি বিক্রেতা জুয়েল বলেন, বেশ কিছুদিন ধরেই মুরগির দাম বেশ চড়া। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়ায় ও রোজা উপলক্ষে মানুষের কেনাকাটা বৃদ্ধির কারণে মুরগির দাম বেড়েছে। পাইকাররা বলেছেন চাহিদার তুলনায় সরবরাহ কম।
অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৪০-৬৫০ টাকায় এবং খাসির মাংস কেজিপ্রতি ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কমতে শুরু করেছে ডিমের দাম। ৫ থেকে ১০ টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। যা কিছুদিন আগেও যা ছিল ১১৫-১২০ টাকা।
রমজান উপলক্ষে বেড়েছে মুড়ির দাম। প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। কিছুদিন আগেও যা বিক্রি হয় ৬৫ থেকে ৭০ টাকায়।
অন্যদিকে রমজানের অতি প্রয়োজনীয় ছোলা ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক মাস আগে ৭০-৭৫ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে মান ও বাজারভেদে বেসন বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকায়।
জানতে চাইলে মধুবাগ বাজারের ক্রেতা রাব্বি বলেন, নিত্যপণ্যের বাজারের বিষয়ে নতুন করে কী আর বলব। তেল, চিনি, ডাল থেকে শুরু করে সবকিছুর দাম আগেই বাড়তি। আর রমজান উপলক্ষে আরেক দফা বেড়েছে। আমাদের মতো নিম্নবিত্তের জন্য টিকে থাকা দায়।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ