রমজানের শুরুতেই নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা
জোসেফ সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
পবিত্র রমজান শুরু হতে না হতেই রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে ইফতারসামগ্রীর চাহিদা বাড়তে শুরু করায় সবজি, কাঁচা মরিচ, লেবু, ডাল, ডিম ও মুরগির দামে বাড়তি চাপ পড়েছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বাড়তি ভোগান্তিতে।
আজ শুক্রাবার জধানীর কারওয়ান বাজার, রামপুরা ও মালিবাগ এলাকার বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
আজকের বাজার দর:
বাজারে শসা বিক্রি হচ্ছে কেজি ১০০ থেকে ১২০ টাকায়। বেগুনের দাম কেজি ৯০ থেকে ১২০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২৪০ টাকায়। কাকরি ও কুকুমের দাম কেজি ১০০ থেকে ১২০ টাকা। শাকসবজির ক্ষেত্রেও সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
ডালের মধ্যে ছোলা বা চুলি ডাল বিক্রি হচ্ছে কেজি ১০০ থেকে ১১০ টাকায়। অন্যান্য ডাল বিক্রি হচ্ছে মানভেদে কেজি ১২০ থেকে ১৮০ টাকায়।
ইফতার ও রান্নার কাজে ব্যবহৃত লেবু বিক্রি হচ্ছে চারটি ৮০ থেকে ১০০ টাকায়। খেজুরের দামও বাড়তির দিকে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রোটিনজাতীয় পণ্যের মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৯০ থেকে ২০০ টাকায়। ডিমের দাম ডজনপ্রতি ১৩০ থেকে ১৬০ টাকা।
ক্রেতাদের ক্ষোভ:
রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী রেশমা খাতুন বলেন, রমজান সামনে রেখে বাজার করতে এসে দেখি সবকিছুর দামই বেড়ে গেছে। আগে যে টাকায় সপ্তাহের বাজার করতাম, এখন সেই টাকায় অর্ধেক জিনিসও পাওয়া যাচ্ছে না। বিশেষ করে মরিচ আর লেবুর দাম খুব বেশি।
আরেক ক্রেতা আবদুল করিম বলেন, আয় বাড়েনি, কিন্তু বাজারের খরচ প্রতিদিন বাড়ছে। রমজান শুরু হলে খরচ আরও বাড়বে—এই চিন্তায় আছি।
বিক্রেতাদের বক্তব্য:
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা কামরুল হাসান বলেন, আমরা পাইকারি বাজার থেকেই বেশি দামে মাল কিনে আনছি। পরিবহন খরচও বেড়েছে। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে আমাদের লাভ বাড়েনি।
ফল ও খেজুর বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, রমজান সামনে রেখে এখনই খেজুর ও লেবুর চাহিদা বাড়ছে। পাইকারিতেও দাম বেশি, তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
কেন বাড়ছে দাম:
ব্যবসায়ীরা বলছেন, রমজানকে কেন্দ্র করে আগাম চাহিদা বৃদ্ধি, সরবরাহ কিছুটা কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকির অভাবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, রমজান মাসে চাহিদা আরও বাড়বে। এ অবস্থায় বাজারে নজরদারি জোরদার না করলে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







