রাজবাড়ীতে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু, আহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
রাজবাড়ীর পাংশায় পাট জাগ দিতে গিয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। বজ্রপাতে নিহত ও আহতরা নিকটাত্মীয়। নিহতরা হলেন, উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও মৃত আরিফ মোল্লার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তামিম মোল্লা (১৫)।
এ ঘটনায় আহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের ছেলে এসএসসি পরীক্ষার্থী আজিম প্রামানিক (১৬), একই হাফিজুল প্রামানিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪) ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)।
আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বজ্রপাতে নিহত ও আহতরা নিকটাত্মীয় এবং প্রতিবেশী ছিলেন।
শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নওলামারী খাপালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের মা ফিরোজা খাতুন জানান, আমার ভাবী আনোয়ারা বেগম সকালে পাট জাগ দেওয়ার জন্য আমার ছেলে সৌরভ, তার ছেলে আজিম, প্রতিবেশী তামিম এবং হোসাইনকে নিয়ে নওলামারী খালপাড়ে পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা বলেন, শনিবার বিকেল থেকে ওই নারী ও কিশোর পাট ধোয়ার কাজ করছিলেন। সাড়ে ৬ টার সময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে তারা ৫ জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মৃত্যুর ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটিকে সহযোগিতা করা হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











