রাজারবাগ পুলিশলাইন্সের স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার
রাজারবাগ পুলিশলাইন্সের স্টোর রুমের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পল্টন থানাধীন রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামাল রাখার স্টোর রুম (গুদামে) লাগা আগুন নিয়ন্ত্রনে এনেছে দি লাইফ সেভিং ফোর্স বাহিনী।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে, এতে অল্পের জন্য অগ্নিকান্ডের হাত রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।
রোববার দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দিবাগত মধ্যরাত ২ টা ৩৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিস রাজারবাগ পুলিশ লাইন্সে আগুন লাগার আমরা সংবাদ পায়। এরপর সেখানে মোট ফায়ার সার্ভিস হেডকোয়ারটার, খিলগাঁও সহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয়। আজ সোমবার ভোর ৪ টা ৫০ মিনিটের সময় আগুন পুরোপুরি ভাবে নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, পুলিশ লাইন্সের ভেতরে একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় আগুনের লেলীহান শিখা গুলো চার পাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ- পরিচালক দেবাশীষ বর্ধন।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বলেন, রাজারবাগের ওই স্টোর রুমটি এমন জায়গায় ছিল যেখানে পাশেই অস্ত্রাগার ছিল। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিক। ব্যারাকে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির সম্ভাবনা ছিল।
কিভাবে আগুনের সুত্রপাত হয় জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুনের সুত্রপাত আগেই বলা যাবে না। এলাকাটি সংবেদনশিল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।
এদিকে, আজ সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, এবিষয়ে এখনও পর্যন্ত তদন্ত কমিটি গঠর করা হয়নি। তবে, আজই ৩ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি জানান, তদন্ত কমিটি গঠন করার পর তারা অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করবে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








