রিফাত হত্যা: মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত।সোমবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পুলিশ প্রতিবেদন গ্রহণ করে নথিভুক্ত করেছেন।
গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে অভিযোগপত্রটি দাখিল করার জন্য আদালতের জিআরও এমএ হান্নানকে দিয়েছিলো মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিচারক না থাকায় প্রতিবেদনটি গতকাল দাখিল করা না গেলেও সোমবার সকালে বিচারককে দেওয়া হয়েছে।
রোববার বিকেলে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ২৪ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।
রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড গেল দুই জুলাই বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চার্জশিটে উল্লেখিত আসামিদের ব্যাপারে কোনও তথ্য দিতে রাজি হয়নি পুলিশ।
রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু জানান, এ মামলায় মোট দুটি ভাগে ২৪ জনকে আসামি করে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনকে জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে ও বাকি ১৪ জনকে কিশোর আদালতে বিচারের জন্য আলাদা করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের জন্য করা ১০ জন আসামির মধ্যে রিফাত ফরাজীকে এক নম্বর আসামি করা হয়েছে। বরগুনা থানায় দায়ের করা মামলার এজাহারে রিফাত দুই নম্বর আসামি ছিলেন। মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে করা হয়েছে সাত নম্বর আসামি। কিশোর আদালতে বিচারের জন্য রিফাত ফরাজীকে এক নম্বর আসামি করা হয়েছে।
রিফাত শরীফ হত্যায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)। শিশু অপরাধী হিসেবে চার্জশিটভুক্ত আসামিরা হলো রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)।
গেল ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কোপানো হয়। ওইদিনই রিফাত মারা যায়। পরের দিন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তাতে প্রধান সাক্ষী করা হয় রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে। কিন্তু মিন্নির শ্বশুর মামলার ১৮ দিন পর গেল ১৩ জুলাই এই হত্যাকাণ্ডে মিন্নি জড়িত এমন দাবি করে সংবাদ সম্মেলন করার পর মামলাটির তদন্তে নাটকীয় মোড় নেয়। পরে এ মামলায় গ্রেপ্তার করা হয় মিন্নিকে। আয়শা সিদ্দিকা মিন্নি ছাড়াও এ মামলায় গ্রেপ্তারকৃত আসামীর হচ্ছে রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল ইসলাম সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান ও রাতুল সিকদার। গ্রেপ্তারকৃত ১৫ জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই শর্তে মিন্নির জামিন মঞ্জুর করেছেন। মিন্নিকে দেওয়া জামিনের সাত পৃষ্ঠার রায় রোববার প্রকাশিত হয়েছে। আয়শা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেছিলো রাষ্ট্রপক্ষ। অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুফিয়া খাতুন এ আপিল দায়ের করেন। আজ রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানিতে নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফলে মিন্নির জামিন আদেশ বহাল রয়েছে।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ











