ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রেমালের তাণ্ডব: সুন্দরবনে হরিণসহ ১শ` মৃত প্রাণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ৩১ মে ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনে মারা যাওয়া হরিণসহ ১০০টি মৃতপ্রাণীর দেহ উদ্ধার করা হয়েছে। গত ৫দিন সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৯৬টি হরিণ ও ৪টি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় আরও ১৮টি জীবিত হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের সময় পানির তোড়ে সুন্দরবনের গহিনে চলে যাওয়ায় হরিণগুলো সাঁতরে উচু স্থানে আশ্রয় নিতে পারেনি।

এ কারণে হরিণগুলো মারা যেতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারে সুন্দরবনে জোয়ারের উচ্চতা ছিল ৮ থেকে ১০ফুট।